× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হলেন ৩ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০১ পিএম

ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হলেন ৩ জন

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এর ২০২৩-২০২৫ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের ৪টি পদ শূন্য হয়। ডিরেক্টরস গিল্ডের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নতুন করে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিকেটনস্থ গিল্ড কার্যালয়ে সংগঠনের সভাপতি অনন্ত হীরা তাদের শপথবাক্য পাঠ করান। নতুন করে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হলেন সৈয়দ নূর-ই-আলম (সোহেব আলম), দপ্তর সম্পাদক আজাদ আল মামুন ও নির্বাহী সদস্য রাজিব হাসান। তারা তিনজনই বুধবার শপথ নেন। 

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর জানান, নতুন করে অন্তর্ভুক্ত হওয়া এই তিনজন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাহী পরিষদের আগামী দ্বাদশ সভায় অংশগ্রহণের মাধ্যমে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্যদের কল্যাণে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে কার্যনির্বাহী পরিষদের সব কর্মকাণ্ডে যুক্ত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা