× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছেন বলিউডের র‌্যাপার বাদশাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১২ পিএম

ঢাকায় আসছেন বলিউডের র‌্যাপার বাদশাহ

টেকনো স্পার্ক ২০ সিরিজ লঞ্চিং উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। এতে অংশ নিতে ঢাকায় আসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশাহ ৷ 

আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে টেকনো মিউজিক ফেস্ট। বিনোদনে ভরপুর অনুষ্ঠানটিতে থাকতে যাচ্ছে চমকপ্রদ সব আয়োজন। শ্রোতাদের মুগ্ধ করার সকল উপকরণ থাকছে এই টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্টে।

আদিত্য প্রতীক সিং সিসোডিয়া, তার মঞ্চ নাম বাদশাহ হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত। বাদশাহ এরই মধ্যে তার বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতমুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জন সেলিব্রেটির তালিকায় স্থান পেয়েছেন। 

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর লক্ষ তরুণদের কাছে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয়। বিষয়টি মাথায় রেখে তরুণদের উন্মাদনাকে বিবেচনায় নিয়েই আয়োজন করা হচ্ছে এই টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। 

এতে মূল মঞ্চে বাদশাহের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিউজিক ইন্ড্রাস্টির স্বনামধন্য কয়েকজন জনপ্রিয় ফেস, যার মধ্যে থাকছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং এবং সঞ্জয়। লাইনআপটি শ্রোতাদের মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে সুরের মোহে আচ্ছন্ন করবে। 

টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্টের টিকিট এখন কিনতে পাওয়া যাচ্ছে। টিকিট সম্পর্কে অনুসন্ধান এবং ক্রয় করতে ভিজিট করুন https://www.facebook.com/TECNOMobileBangladesh।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা