× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরলেন বিদ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৬ পিএম

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে অনেক আগেই ইন্ডাস্ট্রিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। তার বেশকিছু জনপ্রিয় চরিত্রের মধ্যে একটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ মঞ্জুলিকা। এই চরিত্র থেকে ‘ভুলভুলাইয়া টু’ সিনেমায় তাকে বাদ দিয়ে টাবুকে নেওয়া হয়। এবার আবারও ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে তাকে ফিরিয়ে এনেছেন পরিচালক অনীশ বাজমি।

‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় বিদ্যা বালানের থাকার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। নতুন ছবিতে বিদ্যা বালানকে ফিরিয়ে আনা হবে তার জনপ্রিয় মঞ্জুলিকা চরিত্রে। কার্তিক আরিয়ান ইনস্টাগ্রামে ‘মেরে ঢোলনা’ গানের ভিডিও শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‌‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় আমাদের মঞ্জুলিকা চরিত্রে আবারও ফিরছেন বিদ্যা। বিষয়টি আমার জন্য যেমন আনন্দের, তেমনি সবার জন্যও আনন্দের হবে সেই প্রত্যাশাই রইল।’ এরপরই বলিউডভিত্তিক গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হয়। শিগগিরই শুরু হবে ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমার শুটিং। কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে। শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া থ্রি’-তে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা শিল্পীকে।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কুমারকে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে।  ২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা