× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসায় রঙিন চ্যানেল আই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৫ পিএম

ভালোবাসায় রঙিন চ্যানেল আই

চ্যানেল আইতে থাকছে ভালোবাসা দিবসকে সামনে রেখে বর্ণিল আয়োজন। সেই আয়োজনের চমক নিয়ে হাজির হবেন মৌসুমী আর ফেরদৌস জুটি। চলচ্চিত্রের নন্দিত এ পর্দাজুটির পঁচিশ বছর উপলক্ষে বিশেষ আড্ডা অনুষ্ঠানের নাম ‘এক দিন সারা দিন’। সেখানে তারা বলেছেন তাদের অজানা সব গল্প কথা আর অন্তরের যত বাসনার কথা। ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। ভালোবাসা দিবস উপলক্ষে এটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন আবদুর রহমান।  

ভালোবাসা দিবসে প্রচার চ্যানেলটি প্রচার করবে ২টি নাটক। এর একটি লাভবাজ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে আজিজুল হকের চিত্রনাট্য এবং রুবেল আনুশের পরিচালনায় বিশেষ নাটক ‘মেঘ মিলন’। 

ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবসের অনুষ্ঠানে চ্যানেল আইতে থাকছে ফাগুন আর ভালোবাসার গান। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আগের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে জামাল রেজার প্রযোজনায় রম্য বিতর্ক অনুষ্ঠান ‘ভালোবাসার বিতর্ক’। ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিমতলা থেকে সরাসরি সম্প্রচার হবে ‘গান দিয়ে শুরু‘র বিশেষ পর্ব। রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার পরিবেশনায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নোভেলন ২৮ নিবেদিত ‘বসন্তবরণ উৎসব’ অনুষ্ঠিত হবে।

চ্যানেল আই প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘সম্রাট’। আগামীকাল বিকাল ২টা ৩০ মিনিটে প্রচার হবে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি। 

বিশেষ আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরও থাকছে শিল্পী ড. অণিমা রায়ের উপস্থাপনা ও সংগীত পরিবেশন এবং আপন আহসানের আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসি ভালোবাসি’।

তার আগে সন্ধ্যা ৬টায় প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনা ‘দেশ-বিদেশে রান্না’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা