× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাঈম-নাদিয়ার অতিথি তারকা দম্পতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৮ পিএম

নাঈম-নাদিয়ার অতিথি তারকা দম্পতিরা

ভালোবেসে ঘর বেঁধে সুখের সংসার করে যাচ্ছেন তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। তারা বেশকিছু নাটকে কাজ করেছেন জুটি হয়ে। এবার আসতে চলেছেন উপস্থাপনায়। তাদের নিয়ে অনুষ্ঠানটি তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিদের রান্না নিয়ে। 

সাত পর্বের এ অনুষ্ঠানে নিজেদের প্রিয় রেসিপি রান্না করে দেখানোর পাশাপাশি সংসার জীবনের খুঁটিনাটি নানা বিষয় দর্শকদের সঙ্গে শেয়ার করবেন তারা।

নাদিয়া বলেন, ‘আমাদের ভালোবাসার কিচেন শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং ও কেয়ারিং বিষয়গুলো উঠে আসবে। এই প্রথম আমি আর নাঈম একসঙ্গে কোনো অনুষ্ঠান নিয়ে আসছি দর্শকের সামনে। আশা করছি উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

প্রথম পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন সাজ্জাদ। আজ ভালোবাসার কিচেনে অংশ নেবেন নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী সংগীতশিল্পী এলিটা করিম। আগামীকাল দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূর ও তার স্বামী নেহালকে। অভিনয়শিল্পী দম্পতি মীর সাব্বির ও ফারজানা চুমকিকে দেখা যাবে ১৪ ফেব্রুয়ারি।

এর পরদিন ১৫ ফেব্রুয়ারি সংগীতশিল্পী পিন্টু ঘোষ ও তার স্ত্রী সুকন্যা মজুমদার, ১৬ ফেব্রুয়ারি অভিনেতা শ্যামল মাওলা ও তার স্ত্রী মাহা এবং শেষ দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থাকবেন অভিনেতা শাশ্বত দত্ত ও তার স্ত্রী সুপ্রিয়া।

জেড আই ফয়সালের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা