× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞাপনে একসঙ্গে জনি সিন্স ও রণবীর সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৪ পিএম

রণবীর সিং ও জনি সিন্স

রণবীর সিং ও জনি সিন্স

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও নীল সিনেমার তারকা জনি সিন্স। দুজনে এক সঙ্গে এবার ছোট পর্দায় হাজির হয়েছেন। পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ভারতের যৌন স্বাস্থ্যসেবা ব্র্যান্ডের জন্য নির্মিত একটি বিজ্ঞাপনে জুটি বাঁধতে দেখে গিয়েছে তাদের।

১ মিনিট ৪৫ সেকেন্ডের এই বিজ্ঞাপনটির শুরুতেই দেখা যায়, নীল তারকা জনি সিন্স তার স্ত্রীর কাছে পরিবারের সবার সামনে অপমানিত হচ্ছেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে যাওয়ার কারণ জনি যৌনতায় দুর্বল। স্ত্রীর শারীরিক চাহিদা পূরণে তিনি পুরাপুরি ব্যর্থ। এর মধ্যেই অভিনেতা রণবীর সিং তাদের পারিবারিক জীবনের বিষয়ে হস্তক্ষেপ করেন এবং জিজ্ঞাসা করেন ব্যাপারটা কী, সিন্সের স্ত্রী দাবি করেন যে তার স্বামী যৌনতায় দুর্বল।

এরপর বোল্ড কেয়ার প্রডাক্টের মাধ্যমে দুজনের সমস্যার সমাধান করে দেন রণবীর সিং। এমনই এক গল্পে নির্মিত বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি আজ দুপুরে ইউটিউবে প্রকাশ করার পরপরই ব্যাপক সাড়া ফেলেছে।

বোল্ড কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা রণবীর সিং। ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলতে আমার তারকাখ্যাতি ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়ে আমি এখানে এসেছি। বোল্ড কেয়ারের প্রচারণার চেয়ে বেশি জরুরি এই মিশন যার সাথে আমি গভীরভাবে সংযুক্ত এবং আমি এখানে একটি পরিবর্তন আনতে এসেছি। যেভাবে আমরা পুরুষরা যৌন স্বাস্থ্যকে মোকাবেলা করি, বাস্তব সমাধানের লক্ষ্যে এবং সারা দেশে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করতে এই মিশনে যুক্ত হয়েছি।’

বিজ্ঞাপনটি লিখেছেন তন্ময় ভাট, দেবাইয়া বোপান্না এবং তাদের টিম। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আয়াপ্পা কেএম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা