প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম
মুক্তির অনুমতি
পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
‘হৈমন্তীর ইতিকথা’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড মুক্তির অনুমতি
দিয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
এই সিনেমায় নাম
ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা ঐশিকা ঐশি। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক
সাইফ খান। সিনেমার অন্য চরিত্রে অভিনয় করেছেনÑ ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর
রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুনা আক্তার, অরূপ কুণ্ডু, মো. আব্দুর রাজ্জাক,
মোহাম্মদ আবদুল হামিদ, আনিছুর রহমান, সিনথিয়া লিজা, শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।