× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামায়ণে রাকুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩২ পিএম

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং

নির্মাতা নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মূল চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর অভিনয়ের বিষয়ে আগেই নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে শোনা যাচ্ছিল সাই পল্লবীর বদলে সীতা হবেন জাহ্নবী কাপুর। তবে সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। তাই সীতা হিসেবে দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীকেই দেখা যাবে সিনেমাটিতে।

এদিকে ছবির টিমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এতে শূর্পনখা চরিত্রে অভিনেত্রী রাকুল প্রীত সিং অভিনয় করবেন। বিগ বাজেটের এই সিনেমায় রাকুলের চরিত্রের বিষয়টি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা নিতেশ তিওয়ারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রামায়ণ সিনেমাটি নিয়ে আমরা অনেক দিন ধরেই নিজেদের মধ্যে পরিকল্পনা করে আসছি। এটি আমার স্বপ্নের প্রজেক্ট। ইতোমধ্যেই সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। সাইর বিষয়ে কিছু জটিলতা থাকলেও সেটি আর নেই। তিনিই হচ্ছেন আমাদের সীতা। এ ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। শূর্পনখার চরিত্রে দেখা যাবে তাকে। বর্তমানে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত তিনি। শুভ কাজ সম্পন্ন হওয়ার পরই তিনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। আশা করছি, ঐতিহাসিক একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।’

রামায়ণে আরও এক দক্ষিণী তারকা থাকবেন বলে শোনা গেছে। ‘কেজিএফ’ তারকা যশের লুক টেস্ট নেওয়া হয়েছে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য।

বিগ বাজেটের সিনেমাটি নির্মাণে খরচ ধরা হয়েছে ২৫০ কোটি রুপি। ২০২৫ সালে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এখন গল্প ও চরিত্র নির্বাচনের কাজ চলছে। এরপর রাজস্থানে সিনেমার বিশাল সেট নির্মাণ করা হবে। সিনেমার শুটিং ভারতের বিভিন্ন শহরে করা হবে।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, লারা দত্ত, অরুণ গভিল ও গুরফাত পিজার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা