× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আইটেম গার্ল’ ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৭ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬ এএম

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান।

‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।

আর মিউজিক করেছেন প্রীতম। তবে গানটি নিয়ে অনেকেই উচ্ছ্বসিত যে কারণে তা হলো গানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের পারফরম্যান্স। গানের সঙ্গে গলা মেলানো নয় শুধু, গানটিতে একরকম নেচে মাত করেছেন তিনি।

নাটকটির পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই গানটি এসেছে।এটাকে নাটকের আইটেম গান বলা যেতে পারে। তবে একেবারে গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত। যেটা পুরো নাটক দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’

তিনি জানান, কয়েক দিন আগে শুটিং করা হয়েছে গানটির। তা-ও ঢাকার বাইরে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত লেগেছে গানটির শুটিং করতে। বেশ আয়োজন করে সেট নির্মাণ করে তবেই গানটির শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।

নাটকটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গানে অবশ্য তৌসিফেরও উপস্থিতি আছে।

একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে নাটক ‘আনারকলি’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা