× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে যা বললেন কঙ্গনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫ পিএম

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে যা বললেন কঙ্গনা

২০২৩ সাল থেকেই গুঞ্জন, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন কঙ্গনা রানাউত। নিজেই সেই গুঞ্জন উস্কে দিয়েছিলেন অভিনেত্রী। দ্বারকায় গিয়ে জানিয়েছিলেন, কৃষ্ণের আশীর্বাদ থাকলে নির্বাচনে লড়বেন। ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ হিসেবে সুনাম আছে তার। 

রাতদিন দলটির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণগান করেন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল, নিজের জন্মস্থান হিমাচল প্রদেশ থেকে দাঁড়াবেন কঙ্গনা। পরে শোনা যায়, বিজেপির জেতা জায়গা চণ্ডীগড় আসনেই দাঁড়াবেন তিনি। এর মাঝেই প্রশ্নের সম্মুখীন তিনি। ভারতের প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা?

সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হন কঙ্গনা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে তার প্রধানমন্ত্রী হওয়ার কোনও পরিকল্পনা আছে কি না! উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি শুধু ‘ইমার্জেন্সি’ নামে একটা সিনেমা করেছি। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।’

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের এক বিশেষ পর্ব অবলম্বনে তৈরি ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন কঙ্গনা নিজেই। ছবি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি নাকি বন্ধক রাখতে হয়েছে তাকে। ২০২১-এ ‘ইমার্জেন্সি’ ছবির ঘোষণা করেন কঙ্গনা। 

ছবিতে ভারতের অন্যতম চর্চিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’ খ্যাত অভিনেত্রী। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম চোপড়া, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরে মুক্তি পেতে চলেছে এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা