× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনির জন্য চাপে ডিজনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩ পিএম

জনির জন্য চাপে ডিজনি

হলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়েছেন অভিনেতা জনি ডেপ। তবে ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। প্রতিনিয়তই ডিজনি হাজার হাজার কল পাচ্ছে ভক্তদের কাছ থেকে যেন এ চরিত্রে জনি ডেপকেই নেওয়া হয়। এ নিয়ে ডিজনি এখন পড়েছে মহাবিপদে।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ডেপ ফিরছেন বলে গুজব ছড়ালেও এ ব্যাপারে অভিনেতা বা ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে চলচ্চিত্রটির ষষ্ঠ কিস্তির প্রধান ভূমিকায় মারগট রবি থাকছেন বলেও শোনা গেছে।

হলিউডভিত্তিক গণমাধ্যম পিপলস টাইমে সিনেমার প্রযোজক জেরি ব্রাকহেইমার জানিয়েছেন, ‘মারগট রবি থাকার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও সিনেমাটি নারীকেন্দ্রিক করার কথাই ভাবা হচ্ছে এখন পর্যন্ত। কারণ আমরা জনির সঙ্গে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। এদিকে ডেপভক্তরা আমাদের প্রতিনিয়ত অফিসের নম্বরে কল ও মেইল করে জনিকে নেওয়ার বিষয়ে চাপ দিচ্ছেন। আমরা সিদ্ধান্তহীন অবস্থায় আছি। কী হবে কিছুই বলা যাচ্ছে না।’

এদিকে জনি ডেপের অভিনয় নিয়ে ডিজনি যখন বিপদে ঠিক তখনই সিনেমাটি নিয়ে ইলন মাস্ক আলোচনা আরও জমিয়ে দিয়েছেন। তিনি সমাজমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে দাবি জানান জনি ডেপকেই জেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ নেওয়া হয়। তার সেই পোস্টে ডেপভক্তরাও হাজির হয়ে তাদের মন্তব্য জানাচ্ছেন।

জনি ডেপের স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সময় মামলায় জড়িয়েছিলেন তারা। সে সময় জনির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনেন হার্ড। যার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচিত হন অভিনেতা। আর ডিজনিও তাকে নিয়ে সিনেমা না করার ঘোষণা দেয়। পরে জনির বিরুদ্ধে হার্ডের অভিযোগ মিথ্যা প্রমাণ হয়। সে সময় হার্ডের সঙ্গে প্রেম ছিল ধনকুবের ইলন মাস্কের। ২০১৬ সালে অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে জানিয়েছিলেন ইলন। অভিনেত্রী হার্ডও তা স্বীকার করেন। বর্তমানে হার্ড ও মাস্কেরও বিচ্ছেদ হয়ে গেছে। ইলন মাস্ক মনে করেন মিথ্যাবাদী ও লোভী হার্ডের জন্য জনি ডেপকে ডিজনি শাস্তি দিতে পারে না। এটা উচিত হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা