বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৫:০১ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৬:০৮ পিএম
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পূজা চেরি। ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন ঢালিপাড়ায়। রয়েছে তার অগণিত ভক্ত-অনুরাগী। এবার পর্দার মতো ফ্যান্টাসি কিংডমও মাতাতে আসছেন এই অভিনেত্রী।
আজ (৪ নভেম্বর) দেশের সর্ববৃহৎ কিংপার্ক ফ্যান্টাসি কিংডমে দর্শকের সঙ্গে আনন্দে সময় কাটাতে আসবেন তিনি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তার মাধ্যমে ফ্যান্টাসি কিংডমে আসার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান পূজা।
জানা গেছে, ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রাইডে চড়ার পাশাপাশি পূজা চেরির সঙ্গে গান, নাচ, আড্ডা, ফান ও কুইজ খেলার আনন্দে সময় কাটাতে পারবেন দর্শক। ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম স্টেজে দেখা মিলবে পূজা চেরির।
উল্লেখ্য, ৭ অক্টোবর দেশের ২১টি হলে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ। ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।