× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেপ্লেক্সগুলোয় হাউসফুল ‘দামাল’, দ্বিতীয় সপ্তাহে চলছে যেসব হলে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৪:৫০ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম

সিনেপ্লেক্সগুলোয় হাউসফুল ‘দামাল’, দ্বিতীয় সপ্তাহে চলছে যেসব হলে

স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব পর্দায় তুলে ধরতে নির্মিত হয়েছে ‘দামাল’ সিনেমা। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২৮ অক্টোবর। আজ (৪ নভেম্বর) ছবিটি দ্বিতীয় সপ্তাহে পা রাখল।

পরিচালক জানালেন, আজ স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার্স, শ্যামলী সিনেমাসহ সিনেপ্লেক্সেগুলোর সব শোয়ের টিকিট অগ্রিম শেষ। আজ সিনেপ্লেক্সগুলোয় হাউসফুল যাচ্ছে দামাল।

রাফি বলেন, ‘ক্রমেই দর্শক বাড়ছে দামালের। মুক্তির প্রথম দিনের চেয়েও আজ দর্শক বেশি পেলাম আমরা।’

দামালে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনসিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

এদিকে দ্বিতীয় সপ্তাহে এসে দামাল চলছে দেশের নানা প্রান্তে। যেসব হলে দেখা যাবে ছবিটিস্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সামরিক জাদুঘর শাখা, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস জিঞ্জিরা, মধুমিতা ঢাকা, শ্যামলী ঢাকা, বিজিবি ঢাকা, সৈনিক ক্লাব ঢাকা, চিত্রামহল ঢাকা, সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্ট, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স সিলেট, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, ছায়াবাণী ময়মনসিংহ, শাপলা রংপুর, সুগন্ধা চট্টগ্রাম, শঙ্খ খুলনা, লিবার্টি খুলনা, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, মম ইন বগুড়া, রুটস সিলেক্লাব সিরাজগঞ্জ, রূপকথা পাবনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা