× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাশুড়ির মৃত্যুর খবর জানালেন প্রীতম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম

শাশুড়ির মৃত্যুর খবর জানালেন প্রীতম

অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম। শুক্রবার ৯ ফেব্রুয়ারি ভোর ৬টা ৩০ মিনিটে তার মা শাহীনা খন্দকার শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছেন শেহতাজের স্বামী ও সংগীত পরিচালক প্রীতম হাসান। 

ফেসবুকে প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’ এ প্রসঙ্গে কথা বলতে প্রীতমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্ষুদে বার্তার মাধ্যমে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।’

এদিকে শেহতাজের মা হারানোর খবর শুনে প্রীতমের ওই পোস্টে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে। ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। তার প্রায় বছর দুয়েকের মাথায় মাকে হারালেন অভিনেত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা