× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানের সিনেমায় জেনিফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩০ পিএম

জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ

হলিউড অভিনেত্রী সংগীতশিল্পী জেনিফার লোপেজ। বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন গান উপহার দেন। ১২ জানুয়ারি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নতুন গানকান্ট গেট এনাফ’। গানটি ইউটিউবে ইতোমধ্যে ট্রেন্ডিংয়ে আছে। এবার আসছে তার সিনেমা। নামদিস ইজ মি. নাউ : লাভ’। ওটিটিতে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

এটি একটি মিউজিক্যাল ফিল্ম। একই নামে জেনিফার তার নবম অ্যালবাম মুক্তি দিয়েছিলেন ২০২২ সালে। সে অ্যালবামের নাম ধরেই সিনেমার নাম ঠিক করা হয়েছে।

সিনেমাটি অ্যামাজন প্রাইমে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। রোমান্সে ভরপুর গল্পে নির্মিত সিনেমাটির গল্পও লিখেছেন জেনিফার লোপেজ ম্যাট ওয়াল্টন। আর পরিচালনার দায়িত্বে ডেভ মায়ার্স। সিনেমার ট্রেলার ইতোমধ্যে প্রকাশ হয়েছে। মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে জেনিফারের ব্যক্তিগত জীবন, কনসার্ট, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক দেখানো হয়েছে।

নিজের সিনেমা নিয়ে অ্যামাজন প্রাইমে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘গানের পর এবার আমার ভক্তদের জন্য নতুন সিনেমা উপহার দিতে যাচ্ছি। সিনেমাটির সঙ্গে আমার আবেগ, ভালোবাসা, সংগীত ব্যক্তিগত জীবন জড়িয়ে আছে। দর্শকের চমকে যাওয়ার মতো একটি গল্প দিস ইজ মি. নাউ : লাভ।

আমি সিনেমাটি নিয়ে আশাবাদী। নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছি। দর্শক এখন আমাকে ভালোবাসা দিলেই যথেষ্ট।’

সিনেমায় জেনিফার অভিনয় করেছেন সেলফ নামে এক চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে ট্রেভর জ্যাকসনকে। ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জেনিফারের স্বামী হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা