× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাই পল্লবী বাদ, সীতা হবেন জাহ্নবী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১০ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩ পিএম

সাই পল্লবী বাদ, সীতা হবেন জাহ্নবী

বেশ ঘটা করে শুরু হচ্ছে ভারতীয় মহাকাব্য রামায়ণ নিয়ে বলিউড সিনেমা ‘রামায়ণ’। আগামী মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। নীতীশ তিওয়ারির পরিচালনায় এতে রাম চরিত্রে রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয়ের কথা ছিল। তবে শেষ পর্যন্ত পরিবর্তন হলো নায়িকা। 

ভারতীয় গণমাধ্যম বলছে, সাই পল্লবী নয়, এ সিনেমায় সীতা হবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। 

পিঙ্কভিলা জানিয়েছে, নীতীশের পরিচালনায় ‘বাওয়াল’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। সেখানেই নাকি তাকে পছন্দ হয়ে গিয়েছিল পরিচালকের। তার মনে হয়েছিল, সীতার চরিত্রে জাহ্নবীকেই সবচেয়ে ভালো মানাবে। সে কারণেই সাই পল্লবীকে বাদ দিয়ে জাহ্নবীকে নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটি আরও জানায়, সাই পল্লবীর আগে সীতা চরিত্রের জন্য যোগাযোগ করা হয়েছিল আলিয়া ভাটের সঙ্গে। তিনি রাজি না হলে সেই প্রস্তাব যায় সাই পল্লবীর কাছে।

সীতা বদলে গেলেও বাকি চরিত্রগুলোয় কোনো পরিবর্তন হয়নি। রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। বিভীষণের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। আর হনুমান হচ্ছেন সানি দেওল।

জানা গেছে, মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে রামায়ণের শুটিং। মুম্বাইয়ে বেশির ভাগ শুটিংয়ের পর রামায়ণ টিম যাবে লন্ডনে। রামায়ণের লঙ্কা অংশের চিত্রায়ণ হবে সেখানে। এ সময় রণবীরের সঙ্গে যোগ দেবেন যশ। মোট ১২০ দিন চলবে শুটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা