× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্বরীর প্রথম চ্যালেঞ্জ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৯ পিএম

শর্বরী ওয়াঘ

শর্বরী ওয়াঘ

মুম্বাইয়ের মেয়ে শর্বরী ওয়াঘ। লেখাপড়ার পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে ২০১৫ সালে বলিউডে কাজ শুরু করেন তিনি। এরপর বান্টি অর বাবলি মহারাজ সিনেমায় পার্শ্ববর্তী চরিত্র দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এবার বিগ বাজেটের সিনেমায় প্রধান নারী চরিত্রে হাজির হচ্ছেন তিনি। আর প্রথমবারই বিপরীতে পাচ্ছেন জন আব্রাহামের মতো তারকাকে।

সিনেমার নামভেদা’। জি স্টুডিও, এমি এন্টারটেইনমেন্ট জেএ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নিখিল আদভানি। ১২ জুলাই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি ভেদার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এরপরই আলোচনায় আসে শর্বরী ওয়াঘ জনের লুক। সেই পোস্টারে দেখা যায়, শর্বরীর দুই চোখে জল জনের গালে কাটা দাগ বেয়ে রক্ত ঝরার দৃশ্য রহস্য ছড়িয়েছে। দুজনের চোখেই প্রতিশোধের আগুন।

নিজের চরিত্র নিয়ে শর্বরী বলেন,‌ ‘‘ভেদা’ সিনেমার মধ্য দিয়ে আমি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছি; যা আমার জন্য অত্যন্ত আনন্দের। এটা চ্যালেঞ্জও বটে। এত এত তারকাবহুল সিনেমার ভিড়ে নিজেকে প্রমাণ করতে চাই আমি। সিনেমায় আমার চরিত্রের একঝলক ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সবাই খুব প্রশংসা করছে। তবে জন আব্রাহামের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আশাবাদী, চমৎকার একটি থ্রিলার গল্পে আমাদের চরিত্র দর্শকদের পছন্দ হবে।’

ভেদা’ সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। অসীম অরোরার চিত্রনাট্যে জন শর্বরী ছাড়াও অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি, রিচার্ড ক্লেইন, মাধব সিং, কিশজিৎ চৌহান। একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। সিনেমার নির্মাণ খরচ ধরা হয়েছে ৭৫ কোটি রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা