× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার মঞ্চে কৃতি না জ্যাকলিন?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬ পিএম

ঢাকার মঞ্চে কৃতি না জ্যাকলিন?

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। ইতোমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে জরিপ। কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। 

সে দৌড়ে ইতোমধ্যেই বলিউড সুপারস্টার শহিদ কাপুর এগিয়ে আছেন রণভীর সিংয়ের চেয়ে।

এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্কের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশন কৃতি শ্যানন অন্যদিকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতোমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শক।

তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোলে এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। তবে, কৃতি ভক্তদের এখনও হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই।

অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণভীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শহিদ কাপুর। 

ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন তাপস-মুন্নি দম্পতি। তাদের ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স এর মাধ্যমে চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা