× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২০ পিএম

অভিনেতা আহমেদ রুবেল। ফাইল ছবি

অভিনেতা আহমেদ রুবেল। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

তিনি বলেন, আজ সন্ধ্যায় আমাদের ‘পেয়ার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তিনি প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমরা উনার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। খুব শিগগিরই বিস্তারিত জানাব।’

বর্তমানে এই অভিনেতার মরদেহ স্কয়ার হাসপাতালেই রাখা হয়েছে৷ সেখানে যাচ্ছেন তার সহকর্মীরা।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। তার বাবার নাম আয়েশ উদ্দিন। 

চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার নানির বাড়ি। জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা