× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৫ সালে জুরাসিক ওয়ার্ল্ড ফোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ পিএম

২০২৫ সালে  জুরাসিক ওয়ার্ল্ড ফোর

জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের চতুর্থ কিস্তি আসছে আগামী বছর। ইউনিভার্সাল পিকচার্সের তরফ থেকে জানানো হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ।

২০২৫ সালের জুলাই মুক্তি পাবেজুরাসিক ওয়ার্ল্ড ফোর’। অরিজিনাল জুরাসিক পার্কের সহলেখক ডেভিড কোয়েপ নতুন ছবির চিত্রনাট্য লিখবেন।

ইউনিভার্সাল ডেভিড লিচকে সিনেমাটির পরিচালক হিসেবে চাইছে। জানা গেছে, নির্মাতাও রাজি হয়েছেন এবং প্রজেক্টে যোগ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন।

জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের তৃতীয় ছবিজুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ মুক্তির আগে সাড়া ফেললেও মুক্তির পরে হয়েছে সমালোচিত। সিনেমার শেষটা দুর্বল ছিল, এমন অভিযোগ করেছেন দর্শক-সমালোচক। জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন পরিচালনা করেছেন কলিন ট্রেভর।

সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন স্টিভেন স্পিলবার্গ। প্রযোজক হিসেবে ফ্র্যাঙ্ক মারশাল প্যাট্রিক ক্রোলে এবং প্রযোজনা সংস্থা এইটিসেভেন নর্থ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা