× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ নাকি রণভীর, কে আসবেন ঢাকায়?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম

শহিদ কাপুর ও রণভীর সিং

শহিদ কাপুর ও রণভীর সিং

শহিদ কাপুর নাকি রণভীর সিং? বলিউডের এই দুই সুপারস্টার এর মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।

দুই অভিনেতার ছবি শেয়ার করে নিজের ফেসবুক পেজে এমনই একটি পোল ছেড়েছেন তাপস। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণভীরের চেয়ে শহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।

জানা যায়, টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে ইভেন্ট সেক্টরে নতুন ধারা সৃষ্টির পাশাপাশি ও আন্তর্জাতিক মান অর্জন করেছেন এ পাওয়ার কাপল। 

গানবাংলা সূত্রে জানা যায়, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস। কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই তাপসের এই ভোট আহ্বান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা