× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর মুক্তিযুদ্ধের চেতনায়...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৬ পিএম

 ক্রিপটিক ফেইট

ক্রিপটিক ফেইট

দেশের জনপ্রিয় হার্ড রকব্যান্ড ক্রিপটিক ফেইট। দীর্ঘ ১৭ বছর পর তারা নতুন অ্যালবাম মুক্তি দিয়েছে। নামনয় মাস’। এটি দলটির নবম অ্যালবাম। অ্যালবামে মোট নয়টি গান রাখা হয়েছে। পুরো অ্যালবাম গতকাল স্পটিফাইতে মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া মাস থেকে প্রতি মাসে ক্রিপটিক ফেইটের ইউটিউব চ্যানেলে একটি একটি করে নয় মাসে মোট নয়টি গান প্রকাশ করা হবে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন ব্যান্ডের মুখপাত্র রাজু।

দীর্ঘ সময় পর ক্রিপটিক ফেইটের অ্যালবাম মুক্তি পাওয়ায় দলের সবাই খুব উচ্ছ্বসিত আনন্দিত। ব্যান্ডের প্রধান শাকিব চৌধুরী ভক্তদের উদ্দেশে বলেন, অবশেষে বের হলো আমাদের চতুর্থ অ্যালবাম নয় মাস। আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অ্যালবামের কনসেপ্ট করা হয়েছে। পুরো অ্যালবামটাই সাজানো হয়েছে মুক্তির গানে, মুক্তিযুদ্ধের গানে। অর্থাৎ পুরো অ্যালবামের একটাই গল্প, একটাই আবেগ শ্রোতাদের জন্য রাখা হয়েছে।

১৯৭১ সালে দেশমাতৃকা স্বাধীন করতে যুদ্ধে অংশ নিয়েছিল তার লাখো সন্তান। অনেকে প্রাণ বিলিয়ে দিয়েছে দেশমাতার জন্য। সেই মহান আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধাবনত, কৃতজ্ঞ। যুদ্ধ যতটা বীভৎস, অন্যয়ের প্রতিবাদে যুদ্ধ ততটাই মহৎ। আমাদের অ্যালবাম মাস হচ্ছে মুক্তিযুদ্ধের সেই ভয়ানক, অশান্ত, গৌরবময় সময়ের আবেগগুলো তুলে ধরার একটি প্রয়াস। মুক্তিযুদ্ধ চলে নয় মাস। আমরাও চেষ্টা করেছি নয়টি গান দিয়ে নয় মাসের স্বাধীনতা যাত্রার অনুভূতিগুলো তুলে ধরতে। আশা করি কনসেপ্ট অ্যালবাম আপনাদের পছন্দ হবে।

‘স্পটিফাইতে ইতোমধ্যে অ্যালবাম প্রকাশ হয়েছে। আজ থেকে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি একটি করে গালের লিরিক ভিডিও ছাড়া হবে’, যোগ করেন শাকিব।

ক্রিপটিক ফেইটের প্রথম অ্যালবামইন্ডস আর ফরেভারমুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এর সাত বছর পর ২০০২ সালে প্রকাশ পায় তাদের দ্বিতীয় অ্যালবামশ্রেষ্ঠ’ এবং ২০০৬ সালে মুক্তি পায় তৃতীয় অ্যালবামদানব’। তিনটি অ্যালবামের গানই শ্রোতাদের মন ছুঁয়েছে।

ব্যান্ডের বর্তমান সদস্য চারজনÑশাকিব চৌধুরী ভোকাল বেজ গিটার, কে শাফারাজ লিড গিটার, ফারহান সামাদ গিটার জেফরি অভিজিৎ ঘোষ ড্রামস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা