× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন পেয়েও গ্র্যামি পুরস্কার পেলেন না মোদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১২ পিএম

মনোনয়ন পেয়েও গ্র্যামি পুরস্কার পেলেন না মোদি

বিশ্ব ক্ষুধা দূর করতে বাজরার গুণ কতটা, তা প্রচার করতেই বিশেষ গান ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’। যে গানের নেপথ্যের কারিগর স্বয়ং নরেন্দ্র মোদি। গ্র্যামি পুরস্কারজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ওরফে ফাল্গুনী ও গায়ক গৌরব শাহর সঙ্গে যৌথ উদ্যোগেই এই গান তৈরি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। 

গত নভেম্বর মাসেই সেই গান গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছিল। শেষমেশ মোদির ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’ কি গ্র্যামি জয় করতে পারল না। 

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের বড় জয় হলেও প্রধানমন্ত্রীর এই মিলেট গান কিন্তু ছিটকে গিয়েছে। তাকে হারিয়ে গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছেন কিংবদন্তি শিল্পী জাকির হোসেন। তার ‘পসতো’ বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স-এর জন্য গ্র্যামি জিতে নিয়েছে। এই গানে জাকিরের সঙ্গে করেছেন সঙ্গত রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক, এডগার মেয়ারের মতো শিল্পীরা। 

গ্র্যামি দৌড়ে গিয়েও হেরে গেল প্রধানমন্ত্রীর ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’। এই গানের ভিডিওতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

গ্র্যামি পুরস্কারজয়ী গায়িকা ফালু এক সাক্ষাৎকারে এর আগে জানিয়েছিলেন, বাজরা নিয়ে গান লেখার কথা তার তখন মাথায় আসে যখন তিনি গ্র্যামি জেতার পর দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে। তখনই মোদি সমাজ পরিবর্তন ও মানবতার উন্নতির জন্য সংগীতের অবদান নিয়ে কথা প্রসঙ্গে তাকে পরামর্শ দিয়েছিলেন ক্ষুধা দূর করতে বাজরার ভূমিকা নিয়ে গানটি লেখার জন্য। 

ফালুর কথা, মোদি তখন জানিয়েছিলেন, ভারত বাজরাকে প্রচার করতে চায়, কারণ এর পুষ্টিগুণ প্রচুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা