× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধাকে বিয়ের প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৩ পিএম

শ্রদ্ধাকে বিয়ের প্রস্তাব

বলিপাড়ায় কান পাতলেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা শোনা যায়। বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার সময় থেকেই আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্ক ছিল। শোনা যায়, ‘আশিকি ২’ ছবির শুটিংয়ের সময় পরস্পরকে ভালোবেসেছেন তারা। শ্রদ্ধা এবং আদিত্যের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠছিল পর্দাতেও। 

তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। আদিত্যের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা। 

সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে।

এর মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা। রবিবার ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক- সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। 

এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনেসা নায়িকার মতো মনে হয়েছে। সেখানেই এক ভক্ত শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, ‘খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে?’ 

এ হেন বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা। ওই ভক্ত হচ্ছেন ট্রলের শিকার।

আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রক অন ২’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না। তার পরে আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন শ্রদ্ধা। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া- সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন শ্রদ্ধা ও রোহান। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা