× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতলেন তিন পুরস্কার, গ্র্যামির মঞ্চ থেকেই আটক কিলার মাইক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

জিতলেন তিন পুরস্কার, গ্র্যামির মঞ্চ থেকেই আটক কিলার মাইক

রবিবার রাতে আমেরিকার লস অ্যাঞ্জিলসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেখানে তিন তিনটি পুরস্কার জিতে নিলেন র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়া পরতে হলো তাকে। অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন কিলারকে আটক করা হলো সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে ফোর্বস জানিয়েছে। 

কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার খাতিরে নাম পরিবর্তন করেন তিনি। বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় কিলারকে।

রবিবার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্রস’-এর জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ এবং ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন কিলার। তা ছাড়া তার ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা