× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামান্নার চার ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২১ এএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩০ এএম

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। গেল বছর তামান্নাকে তিনটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এর মধ্যে রজনীকান্তের সঙ্গে জেলার সিনেমায় আইটেম গানে নেচে ব্যাপক সাড়া ফেলেন এই অভিনেত্রী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ‘কাভালিয়া’ গান ও সেই গানে তামান্নার নাচের মুদ্রা। বলা চলে একটি আইটেম গান দিয়েই আলোচনায় ছিলেন তিনি।

চলতি বছরটাও নিজের করে নিতে প্রস্তুত এ অভিনেত্রী। এবারে তিনি হাজির হবেন চারটি সিনেমা নিয়ে। সিনেমাগুলো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় থাকা তামান্নার চারটি সিনেমার প্রথমটি ‘আরানমানাই-৪’। এটি মুক্তি পাবে এপ্রিলের ১৫ তারিখ। সিনেমায় সুন্দর সির পরিচালনায় তামান্নার বিপরীতে দেখা যাবে সান্তোস প্রতাপকে। দ্বিতীয় সিনেমা ‘ইয়েন ইন্ড্রু কাদাল এনভিয়েন’ মুক্তি পাবে এ বছরের ৮ জুন। সিনেমাটি পরিচালনা করেছেন এ করুণাকারণ। রোমান্টিক গল্পে নির্মিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে তামান্না ও রাম প্রথিনিকে।

আন্দাল রমেশের পরিচালনায় তামান্নার এ বছরের মুক্তির অপেক্ষায় থাকা তৃতীয় সিনেমা ‘কাঠু কারুপ্পু’। সিনেমাটি আগস্টের ৩০ তারিখ মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তামান্না। নারীকেন্দ্রিক গল্পের ছবিটি নিয়ে বেশ আশাবাদী তামান্না।

সবশেষ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে তামান্নার কমেডি, ড্রামা ধাঁচের সিনেমা ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’। এতে তামান্নার বিপরীতে দেখা যাবে দুই অভিনেতা জেফ্রি চি ও সিধু জনকে।

এদিকে এ বছর তামান্না ভাটিয়ার বলিউড অভিনেতা বিজয়ের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়ার কথা রয়েছে; যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী। তবে ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা