× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পদাতিক’ সিনেমায় শোনা যাবে সত্যজিৎ রায়ের গলার আওয়াজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩১ পিএম

‘পদাতিক’ সিনেমায় শোনা যাবে সত্যজিৎ রায়ের গলার আওয়াজ

বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সেই সিনেমায় মৃণাল সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, সিনেমাটিতে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পদাতিকে ব্যবহার করবেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি। যার মাধ্যমে সত্যজিতের চরিত্রে অভিনয় করা জিতু কমলের কণ্ঠে ব্যবহার করা হবে সত্যজিৎ রায়ের গলার স্বর। 

এর আগে অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায় হিসেবে দেখা গেছে জিতু কমলকে। আর এবার প্রযুক্তির কল্যাণে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা।

কয়েক দিন আগেই ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা বাক্য এবং শাহুল হামিদের কণ্ঠ। যা ইতোমধ্যে ফেলে দিয়েছে হইচই। আর এবার সত্যিজিতের গলা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিলেন সৃজিত, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পদাতিক সিনেমার একটি ক্লিপস। যাতে দেখা গেছে, মৃণাল সেন রুপি চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায় রুপি জিতু কমল কথোপকথনে ব্যস্ত। তারা একে অন্যের সঙ্গে একটি বিশেষ সিনেমার বিষয়ে আলোচনা করছেন। তবে এই দৃশ্যে জিতুর গলার আওয়াজ নিয়ে অনেকেই তুলেছে প্রশ্ন। অনেকেই আবার করেছে ট্রল। তবে খুব সম্ভবত এআই ব্যবহারের পর এ রকম কোনো ত্রুটিই আর খুঁজে পাবেন না দর্শক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা