× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রণভীর সিংকে নিয়েই শুরু হচ্ছে ডন ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

রণভীর সিংকে নিয়েই শুরু হচ্ছে ডন ৩

বলিউডে ‘ডন’ শব্দটা দেখলেই দর্শকের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মুখ। সেই ছুতোয় এবার পা গলাবেন রণভীর সিং। সেটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না দর্শকদের একাংশ। তার জন্য রণভীরকে কম সমালোচনা শুনতে হয়নি। অভিনেতা অনেক ট্রলেরও শিকার হয়েছেন।

তবে ছবিটির নির্মাতারা সেদিকে ভ্রক্ষেপ করছেন না। তারা রণভীরকে ডন বানাতে অবিচল। তাকে নিয়ে শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। 

আগামী মাসে ‘ডন ৩’-এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। সূত্রের খবর, এ বছরের অগস্ট মাস নাগাদ শুটিং শুরু হবে সিনেমার।

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজ়ি ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া চন্দ্র বারোট পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৬ সালে ‘ডন’ বানিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। সাম্প্রতিকের ছাঁচে ফেলা চিত্রনাট্য অবলম্বনে তৈরি ছবি সাড়া জাগিয়েছিল দর্শকের মনে। অমিতাভের বৈগ্রহিক ছবির পরও ‘ডন’ হিসাবে শাহরুখকে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। ‘ডন’-এর জনপ্রিয়তা ও সাফল্যে উৎসাহ পেয়ে বছর পাঁচেক পরে ২০১১ সালে ‘ডন ২’ বানান ফারহান।

ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি হিট। তার পর থেকেই ‘ডন ৩’ ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। প্রায় এক যুগ পরে আলোচনা শুরু হয়েছে সেই ছবি নিয়ে। তবে এবার আর ‘ডন’-এর চরিত্রে ফিরছেন না শাহরুখ। নতুন ডন হিসেবে দেখা যাবে রণভীরকে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ডন’ হিসেবে অভিনেতার লুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা