× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ বছর পর বলিউডের গানে আতিফ আসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

৭ বছর পর বলিউডের গানে আতিফ আসলাম

পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া উপমহাদেশের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। 

এরপর একে একে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তারমধ্যে উল্লেখ্য- ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ প্রায় ৮০টি গান।

তবে প্রায় ৭ বছর হতে চললো নতুন কোনো হিন্দি সিনেমায় গান করেননি আতিফ আসলাম। তার ভক্তদের জন্য সুখবর, সেই বিরতি ভাঙছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবর, সম্প্রতি অমিত কেশরিয়া পরিচালিত ‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ। 

এ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অধ্যয়ন সুমন ও দিভিতা রায়কে। সিনেমাটির প্রযোজক-পরিবেশক হরেশ সাঙ্গানি ও ধর্মেশ সাঙ্গানি এক বিবৃতিতে আতিফের গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানায় টাইমন অব ইন্ডিয়া। 

প্রসঙ্গত, ২০১৬ সালে উরি হামলার পর ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানি শিল্পীদের। এরপর বলিউডে আতিফ আসলামের আর কোনো গান পাওয়া যায়নি। দীর্ঘ ৭ বছর পর আবারও তিনি ফিরলেন বলিউডে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা