× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে হ‍ুমায়ূন আহমেদের ‘পিঁপড়া’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে হ‍ুমায়ূন আহমেদের ‘পিঁপড়া’

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। মাসের প্রথম দিন থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় পথনাট্যোৎসব ২০২৪’।

গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসবের উদ্বোধন হয়। এরপর থেকে প্রতিদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হচ্ছে নাটক। সেই ধারাবাহিকতায় রবিবার (৪ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে হ‍ুমায়ূন আহমেদের নাটক পিঁপড়া।

নাট্যদল সময় প্রযোজিত হ‍ুমায়ূন আহমেদের ছোটগল্প ‘পিঁপড়া’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ধর্ষণবিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া এই নাটকে অভিনয় করছেন ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, সাইফুল বাবু, রাকিব আল হাসান মুক্তা। পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা