× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসে ম্যাডাম ওয়েবের অ্যাকশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৩ এএম

 হলিউড তারকা ডাকোটা জনসন

হলিউড তারকা ডাকোটা জনসন

‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত হলিউড তারকা ডাকোটা জনসন। বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ম্যাডাম ওয়েব’। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকোটা।

মার্ভেলের সিনেমা ম্যাডাম ওয়েব মূলত স্প্যাইডারম্যানের স্পিন অব সিরিজ। তারকায় ভরা এ সিনেমায় দেখানো হবে স্প্যাইডারম্যান ও ভেনমের মধ্যকার লড়াই। ইতোমধ্যে সিনেমার সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে।

সম্প্রতি সিনেমাটি নিয়ে বিবিসি রেডিওর সাক্ষাৎকারে অংশ নেন ডাকোটা। সেখানে বলেন, ‘প্রথমবারের মতো সুপারহিরো গল্পে অভিনয় করলাম। কাজটি করে আমি আনন্দিত। মার্ভেলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাই অফারটি যখন আসে আমি রাজি হই। আমার চরিত্রের নাম সিনেমার নামে, ম্যাডাম ওয়েব; বিষয়টি আমার কাছে দুর্দান্ত লেগেছে। বেশ কিছু দৃশ্যের শুটিংয়ে আমাদের কো-আর্টিস্টরা আহতও হয়েছেন। আমিও সামান্য ইনজুরিতে পড়েছিলাম। তবে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজটি আমার ক্যারিয়ারে স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। বাকি কথা সিনেমা মুক্তির পর দর্শক বলবে।’

ম্যাডাম ওয়েব নির্মাণ করছেন এস জে ক্লার্কসন। এর প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে এমা রবার্টস, ইসাবেলা মার্চেডন জিল হেন্সি, জসিয়া ম্যামেট, তাহের রহিম, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান ও মিচেল ম্যালভেস্তির মতো তারকাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা