× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্দেশক নওশাবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৮ এএম

কাজী নওশাবা আহমেদ

কাজী নওশাবা আহমেদ

নন্দিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ২০১৮ সালেটুগেদার উইকেন্ড’ নামে একটি নাট্যদল গঠন করেন। দলের এখন পর্যন্ত মঞ্চস্থ হওয়া নাটক হলোমুক্তি আলোয় আলোয়’, ‘আলোর খোঁজে’, ‘রিয়া গার্ল উইথ অ্যা হোয়াইট পিজন’।

এবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তিনি মঞ্চে তুলতে যাচ্ছেন। এজাজ ফারহার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নওশাবা। মার্চের শুরুতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি। এর নাম দেওয়া হয়েছেত্রিবেণি’। এরই মধ্যে এক সপ্তাহ নাটকের রিহার্সেল হয়েছে। কদিন পরই নওশাবা রংপুর যাবেন। সেখানকার বিশেষ দাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টানা এক মাস রিহার্সেল করবেন। এর পরই মঞ্চে উঠবে ত্রিবেণি।

মার্চের শুরুতে ঢাকায় ব্রিটিশ কাউন্সিল ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে হতে যাচ্ছে নাট্যোৎসব। উৎসবেই ত্রিবেণি প্রদর্শিত হবে বলে জানান নওশাবা। তিনি বলেন, ‌‘নাটকটির নির্দেশনাই দিচ্ছি আমি, অভিনয় করব না। অনেক কষ্ট করে সংগ্রাম করে আমরা কজন মিলে টুগেদার উইকেন্ড দলটি প্রতিষ্ঠা করেছি। আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু থিয়েটারের প্রতি ভালোবাসা থেকেই আমরা মিলেমিশে দলটি এগিয়ে নিচ্ছি। দলের এর আগে কয়েকটি নাটক মঞ্চস্থ হয়েছে। এবার দর্শকের সামনে নিয়ে আসছি ত্রিবেণি। যেহেতু নাটকে অভিনয় করবে বিশেষ দাহিদাসম্পন্ন শিশুরা তাই আমাদের প্রস্তুতিও অনেকটা সময় নিয়ে হচ্ছে।

আমি কদিন পরই রংপুর চলে যাব। সেখানে টানা এক মাস রিহার্সেলের পর ঢাকায় এসে নাটক মঞ্চস্থ করব। আমার আশপাশে যারা আছেন তাদের সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘একটি দল চালানো কতটা কষ্ট তা শুধু থিয়েটারের সঙ্গে সম্পৃক্তরাই জানেন। তাই দলটি এগিয়ে নিতে সবার পরামর্শ, সহযোগিতা চাই।’

এদিকে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নওশাবা অভিনীত সিনেমাছায়াবৃক্ষ’। কলকাতায়ও নওশাবা শেষ করেছেন অনীক দত্ত পরিচালিতযত কাণ্ড কলকাতাতে’ নামে একটি সিনেমার শুটিং। এটি নিয়ে নওশাবা ভীষণ আশাবাদী। এর গল্প এবং তার চরিত্র নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা