× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় অভিষেক-ঐশ্বরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৫ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬ এএম

অভিষেক-ঐশ্বরিয়া

অভিষেক-ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন ও চলচ্চিত্র নিয়ে আলোচনায় ছিলেন। গত বছর তার বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়েও জল কম ঘোলা হয়নি। সব আলোচনা পেছনে ফেলে এবার তিনি কাজে ফেরার ইঙ্গিত দিলেন। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। নাম ‘গুলাব জামুন’।

২০২৩ সালে ঐশ্বরিয়া অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়। সে বছর একটি সিনেমাতেই অভিনয় করতে দেখা যায় তাকে। এবার নতুন বছরে তাকে দেখা যাবে গুলাব জামুনে। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ।

ড্রামা ও থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে বছরের শেষ দিকে। এখন চলছে কাস্টিংয়ের কাজ।

এ সিনেমার ঘোষণা অনেক আগেই নির্মাতা দিয়েছিলেন। তবে নানা কারণে সিনেমাটির কাজ পিছিয়ে যায়। এবার আবারও কাজটি শুরু হতে যাচ্ছে।

এ সিনেমায় ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করবেন তার স্বামী অভিষেক বচ্চন। নিজেদের অভিনয়ের বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে ঐশ্বরিয়া বলেন, ‘গুলাব জামুনে আমি আর অভিষেক অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। কাজটি এ বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। সে বিষয়ে আমার সঙ্গে অনুরাগের কথাও হয়েছে। আমি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুটিং শুরু করব। আমার শিডিউলও লক করা হয়েছে। বাকিদের শুটিং সম্পর্কে আমি এখনও কিছু জানি না। গল্পটি দুর্দান্তভাবে সাজানো হয়েছে। অনুরাগের নির্মাণে এটাই আমার প্রথম কাজ হতে যাচ্ছে।’ সিনেমার শুটিংয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি অভিষেক। সিনেমার গল্প লিখেছেন সার্ভেষ মেওরা। তবে কোন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি নির্মাতা।

অভিষেক-ঐশ্বরিয়া এর আগে বেশ কিছু সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গুরু, সরকার রাজ, কুছ না কাহো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা