× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক প্রেমিক টুইটার কিনে ফেলায় অ্যাকাউন্ট ডিলিট করলেন অ্যাম্বার!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৫:১৪ পিএম

সাবেক প্রেমিক টুইটার কিনে ফেলায় অ্যাকাউন্ট ডিলিট করলেন অ্যাম্বার!

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে অ্যাম্বার হার্ডের প্রেমের কথা কারও অজানা নয়। একটা সময় দুজন চুটিয়ে প্রেম করেছেন। তবে বর্তমানে বিতর্কিত অ্যাম্বার হার্ডের প্রসঙ্গ সামনে এলেই সচেতনভাবে এড়িয়ে চলেন ইলন। 

কিছুদিন আগেই টুইটারের মালিকানা কিনে নিয়েছেন তিনি। বিষয়টি যে অ্যাম্বার হার্ডের ভালো লাগেনি, তার সাম্প্রতিক কাণ্ড দেখে বোঝা যায়। টুইটার থেকে সরে গেছেন অভিনেত্রী। মুছে দিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টটি।

এ ঘটনায় অনেকেই ধারণা করছেন, ইলন মাস্ক টুইটার কেনাতেই নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন অ্যাম্বার। সাবেক প্রেমিকের মালিকানাধীন কোম্পানিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাখা অসম্মানজনক বলে মনে করছেন অভিনেত্রী। 

অন্যদিকে সাবেক স্বামী জনি ডেপের সাথে মামালায় হেরে সমালোচনামূলক মন্তব্যের চাপ সহ্য করতে পারছেন না অ্যাম্বার। সব মিলিয়ে সময়টা তার অনুকূলে নেই। মামলায় হেরে হলিউড ছেড়ে স্পেনের এক ছোট শহরে থাকছেন অ্যাম্বার। সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকতে এবার সামাজিক মাধ্যমও ছেড়ে দিলেন অভিনেত্রী।

অ্যাম্বার টুইটার ডিলিট করায় বেজায় খুশি জনি ডেপের ভক্তরা। অভিনেতার এক ভক্ত লিখেছেন, ‘অ্যাম্বার এখন সম্পদহীন, ক্যারিয়ারহীন এবং বন্ধুহীন।’ 

আরেক নেটিজেন আবার ইলন মাস্কের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘অ্যাম্বার টুইটার ডিলিট করেছেন যেন ইলন তার মেসেজ দেখতে না পারেন।’

অ্যাম্বারকে এরপর দেখা যাবে ‘অ্যাকুয়াম্যান টু’ ছবিতে। আপাতত আর কোনো ছবির কাজ অভিনেত্রীর হাতে নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা