× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন জ্যাকলিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৭ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

জ্যাকলিন ফার্নান্দেজ

জ্যাকলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় এবার তিনি ফেঁসে যাচ্ছেন।

সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লি হাইকোর্টের সামনে যুক্তি দিয়েছেন যে, ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, জেনেশুনে প্রতারণায় শামিল হয়েছেন অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে। সুকেশের সঙ্গে তাকে জড়িয়ে জারি হওয়া এফআইআরটি বাতিলের দাবি জানিয়ে আদালতে গিয়েছিলেন জ্যাকলিন।

মামলাটি বিচারপতি মনোজ কুমার ওহরির সামনে উঠেছিল। আপাতত অভিনেত্রীর আইনজীবী ইডির হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। 

আদালতে ইডি জানায়, ‘জ্যাকলিন ফার্নান্দেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি এবং সর্বদা তথ্য গোপন করেছেন। তিনি এখন পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি। এটিও একটি সত্য যে জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেপ্তার করার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন। যা প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার।’

হলফনামায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট যা তার ভাই ও বোনের নামে, সেখানেও ১,৭২,৯১৩ আমেরিকান ডলার, ও ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

হলফনামার শেষের দিকে আরও বলা হয়েছে, ‘অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য রেকর্ড করার সময় নিজে থেকে ভুল তথ্য পেশ করে আসছিলেন। যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের প্রকৃত নাম জানেন, সেকথা অস্বীকার করেছিলেন। যা পরবর্তীতে প্রমাণ পেশ করে প্রমাণিত করা হয় যে, তিনি মিথ্যা বলছেন।’

আদালত ইডির আনা এই হলফনামার জবাব দেওয়ার সময় দিয়েছে জ্যাকলিনকে। মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে ১৫ এপ্রিল। 

২০০ কোটির আলোচিত মামলার শুরু থেকেই নাম জড়িয়ে জ্যাকলিনের। তবে বরাবরই সুকেশের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছেন অভিনেত্রী। জ্যাকলিনের দাবি, ভুয়া পরিচয়ে তার সঙ্গে আলাপ জমিয়েছিল এই প্রতারক। তবে অভিনেত্রীর দাবি মানেনি ইডি। তার নামে চলছে মামলা, দায়ের হয়েছে এফআইআর। এমনকি দেশছাড়ার অনুমতিও নেই অভিনেত্রীর। এদিকে আলোচিত এই মামলার কারণে বলিউডের একাধিক কাজ হারাচ্ছেন জ্যাকলিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা