× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেলারে জমজমাট ‘ডেসপিকেবল মি ফোর’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১০:৪১ এএম

ট্রেলারে জমজমাট ‘ডেসপিকেবল মি ফোর’

‘ডেসপিকেবল মি ফোর’-এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে ‘গ্রু’-কে। আছে লুসি ও মিনিয়নরাও।

এ কিস্তিতে দেখা যাবে কিছু নতুন মুখ। তার মাঝে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম। এ বছরের ৩ জুলাই মুক্তি পাবে অ্যানিমেটেড কমেডি ডেসপিকেবল মি ফোর। মুক্তির আগে ট্রেলারটি ইউটিউবে ইতোমধ্যে ঝড় তুলেছে। মুক্তির দ্বিতীয় দিনেই ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি দেড় মিলিয়নের মতো দর্শক দেখে ফেলেছে।

২০১০ সালে ডেসপিকেবল মি সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায়। ২০১৩-তে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা