× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০-এ পা রাখলেন মৌসুমী, স্বামী-সন্তানদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৪:০০ পিএম

৫০-এ পা রাখলেন মৌসুমী, স্বামী-সন্তানদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন

বাংলা সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। আজ (৩ নভেম্বর) তার জন্মদিন। এ উপলক্ষে বুধবার রাত ১২টার পর স্বামী ওমর সানি এবং দুই সন্তান ফারদীন এহসান ও ফাইজাকে নিয়ে কেক কাটেন তিনি।

স্ত্রীর জন্মদিন পালনের কয়েকটি ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন নায়ক ওমর সানি।

ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাহুতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার পুরো নাম আরিফা পারভিন জাহান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা নাজমুজ্জামান মণি ও মা শামীমা আখতার জামান দম্পতির বড় মেয়ে মৌসুমী। তার ছোটবোন ইরিন জামানও চলচ্চিত্রের মানুষ। তবে অনেকদিন ধরেই তিনি দেশের বাইরে আছেন।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল নায়িকাদের একজন মৌসুমী। বহু হিট ও সুপারহিট সিনেমা উপহার দেওয়া নায়িকা তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি একজন গায়িকা হিসেবেও পরিচিতি আছে মৌসুমীর। গায়িকা হিসেবেই কর্মজীবন শুরু করেন তিনি। এরপর কলেজে পড়াকালে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ বিজয়ী হয়ে সিনেমায় আসেন।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পথচলা শুরু করেন মৌসুমী। ওই ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ।

এই নায়িকা বর্তমানে ‘জ্যাম’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এ ছাড়া তিনটি ছবির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন মৌসুমী। সেগুলো হলোসরকারি অনুদানে নির্মিত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙন’, আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ও বেসরকারিভাবে নির্মিত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’।

এ ছাড়া জাহিদ হোসেনের পরিচালনায় ‘ছিটমহল’ ও ‘কানাগলি’ নামে আরও দুটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন মৌসুমী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা