× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:২৬ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব

চ্যানেল আই এক দশকের বেশি সময় ধরে উচ্চাঙ্গ সংগীতকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে উৎসবের ১১তম আসর। চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা। উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, ফেরদৌস আরা প্রমুখ।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘১০ বছর পার করে এবার ১১ বছরে বাংলা খেয়াল উৎসব। আমরা প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এ আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবারের আয়োজনেও শতাধিক শিশু শিল্পীর পাশাপাশি ওস্তাদরা খেয়াল পরিবেশন করবেন। বাংলা খেয়াল ঘিরে চ্যানেল আইয়ের এ আয়োজন ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। এখনও এটি সর্বত্র না পৌঁছালেও আশা করি পৃষ্ঠপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।’

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। প্রয়াত এই সংগীতজ্ঞের সহধর্মিণী সেলিনা আজাদ তার স্মরণে বলেন, ‘আজাদ রহমান তার জীবনের একটি দীর্ঘ সময় বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বাংলা খেয়ালের একটি নতুন দিগন্তের সূচনা করেছিলেন। অনেক বাধাবিপত্তির পরও তিনি তার কাজটি জীবনের শেষ অবধি লালন করেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও প্রয়াত আজাদ রহমানের স্মরণে ও বাংলা খেয়ালের আয়োজন নিয়ে কথা বলেন। সেই সঙ্গে এ আয়োজনকে আরও বিস্তৃতভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা