× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়োপিকে প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১২:৪৬ পিএম

বায়োপিকে প্রিয়াঙ্কা

ভারতের গ্লোবাল সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সিনেমায় তিনি নিয়মিত হলেও বলিউডে সেভাবে দেখা যায় না এখন। হলিউড ইন্ডাস্ট্রি নিয়েই ব্যস্ত। এর মাঝেই চুক্তিবদ্ধ হলেন নতুন একটি বায়োপিকে। তবে সিনেমাটি হলিউড না বলিউডে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রিয়াঙ্কার চুক্তিবদ্ধ সিনেমার নামকল্পনা চাওয়াল’। তিনি এর নামভূমিকায় অভিনয় করবেন। গল্পে দেখা যাবে, ১৯৯৭ সালে ভারতের হয়ে প্রথম স্পেসে পা রাখা নারী কল্পনা চাওয়ালের জীবনী।

কল্পনা চাওয়াল সিনেমাটি নির্মাণ করবেন সিমিত আমিন। ইতোমধ্যে গল্পের কাজ শুরু হয়ে গেছে। সিনেমার বেশিরভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

নিজের নতুন সিনেমা নিয়ে সম্প্রতি ফক্স স্টুডিওর মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারে বলেন, ‌‘বায়োপিকে অভিনয়ের বিষয়ে আমি সব সময়ই আগ্রহী। সে আগ্রহের স্থান থেকেই সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। সিনেমার সঙ্গে ভারতের ইতিহাস অর্জন জড়িয়ে আছে। গল্প তৈরি হয়ে গেলে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। শিডিউল অনুযায়ী বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে।’

প্রিয়াঙ্কাকে সবশেষ বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা গেছে ২০২১ সালে। রামিন বাহরানির হোয়াইট টাইগার সিনেমায় তিনি অভিনয় করেন। এরপর হলিউডের গল্পে তাকে দেখা গেলেও বলিউডের কোনো কাজ করেননি বি-টাউনের এই দেশি গার্ল।

২০২৩ সালে হলিউডে মুক্তি পায় প্রিয়াঙ্কার বহুল আলোচিত ওয়েব সিরিজসিটাডেল’। স্পাই সিরিজ সিটাডেলে স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা। যার কাজ ধ্বংস হওয়া সিটাডেল গড়ে তোলা এবং নিজের স্মৃতি ফিরিয়ে আনা। নাদিয়া সিং অর্থাৎ প্রিয়াঙ্কা এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত। তার সঙ্গী ছিলেন এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি সিটাডেলে। সিরিজে নিউটন থমাস জেসিকা ইউর পরিচালনায় হলিউডের বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে। সিরিজের দ্বিতীয় পর্বের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা