× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অচিন মেঘে ঢাকা অন্তরাত্মা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১০:১০ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১০:৩৭ এএম

অন্তরাত্মা সিনেমা

অন্তরাত্মা সিনেমা

ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে তাকে নিয়েঅন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে দেশের গণমাধ্যমগুলোতে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। কিন্তু দেখতে দেখতে প্রায় তিন বছর হতে চলল সিনেমাটি মুক্তির মুখ দেখেনি। কোন অচিন মেঘে ঢাকা পড়ল শাকিব খানের অন্তরাত্মা? সেই উত্তরও পাওয়া গেল না স্পষ্ট করে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওই ছবি দিয়েই তিনি ঢালিউডে নাম লিখিয়েছিলেন। যে চমক হিসেবে এই নায়িকাকে নিয়ে আসা হয়েছিল, তা আর নতুনত্ব বজায় রাখতে পারেনি। এদেশের সিনেমায় দর্শনার অভিষেক হয়ে গেছেঅপারেশন সুন্দরবন’ দিয়ে।র মধ্যে তিনি বিয়েও করে ফেলেছেন। আর শাকিব খান, তিনি তো জন্ম দিয়েছেন এই কয়েক বছরে অনেক সাফল্য আর গল্পের। প্রিয়তমার মতো ব্লকবাস্টার সিনেমাও তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

শুধু আটকে আছেঅন্তরাত্মা’। কারণটা কী? খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিগ বাজেটের সিনেমাটির শুটিং, ডাবিং এডিটিং সবই ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অপেক্ষা কীসের? সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে খুবই হতাশ। এই সিনেমাটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট ছিল। সেই স্বপ্ন পূরণে আমি শুরু থেকেই সিনেমাটির সফলতায় রাত-দিন এক করে কাজ করেছি। কিন্তু এখনও সিনেমাটিকে মুক্তির মুখ দেখাতে পারিনি। সেন্সরই হয়নি এখনও।’

অন্তরাত্মা’ নিয়ে প্রযোজকের নীরবতাকেই কাঠগড়ায় তুললেন পরিচালক। তিনি বলেন, ‘এর প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্টের মালিক সোহানী হোসেন। তিনি কেন সিনেমাটি মুক্তি দিচ্ছেন না, আমি জানি না। সিনেমাটি মুক্তি পেলে আমি নতুন কাজ শুরু করতে পারতাম। কিন্তু সেটাও হয়ে উঠছে না। সিনেমাটি আমি অনেক যত্ন নিয়ে বানিয়েছি। এটি মুক্তি পেলে আমার কাজের তালিকায় সমৃদ্ধ একটি সিনেমা যোগ হতো। আমি অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে কাজটি আমাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।’

বিষয়ে প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে সাড়া মেলেনি। সিনেমাটির বর্তমান অবস্থান জানতে চাইলে সুমন আরও বলেন, ‘অন্তরাত্মার সব কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটি আরও অনেক আগেই সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কিন্ত আমরা সেন্সরেও জমা দিতে পারছি না। প্রতিনিয়ত প্রযোজকের সঙ্গে সিনেমাটি মুক্তির বিষয়ে যোগাযোগ করছি। তিনি শুধু আশ্বাস দিচ্ছেন মুক্তির কিন্তু কাজ হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ। মনে হয় না বছরও মুক্তি পাবে। সবাই তো প্রায় ভুলেই গেছে আমাদের সিনেমাটির কথা। আজ আপনি (এই প্রতিবেদক) খোঁজ নিলেন। ভালো লাগল।’

সোহানী হোসেন এর আগে শাকিব খান পাওলি দামকে জুটি করে নির্মিতসত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। তার নতুন সিনেমা অন্তরাত্মাতে শাকিব-দর্শনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, এসএম মহসিন, মারুফ খান প্রমুখ।

পরিচালক ওয়াজেদ আলী সুমনের মতো প্রত্যাশা করি, ভালো সিনেমার আকালে অচিন মেঘ ডিঙিয়ে চলতি বছরেই মুক্তির আকাশে ডানা মেলবেঅন্তরাত্মা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা