× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপসের আয়োজনে নায়িকা মিমির কণ্ঠে এলো ‘ভাল্লাগছে না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:৩৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

তাপসের আয়োজনে নায়িকা মিমির কণ্ঠে এলো ‘ভাল্লাগছে না’

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী হাজির হলেন টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ২৮ জানুয়ারি প্রকাশিত হয়েছে গান ‘ভাল্লাগছে না’। ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না’ এমন কথায় সাজানো গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত মিমি।

এই অভিনেত্রী বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।’

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। 

‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা