× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতার্তদের পাশে অণিমা রায়ের রবি সংঘ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৭:২৫ পিএম

শীতার্তদের পাশে অণিমা রায়ের রবি সংঘ

জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়ের পরিচালনায় ‘রবি সংঘ’ দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি শীতার্তদের পাশে গোলাপগ্রাম, বিরুলিয়ায় ১০০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়। 

বিরুলিয়ার পুনশ্চ রিসোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গত ২ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে রবি সংঘ। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ড. অণিমা রায় বলেন, ‘আমরা রবি সংঘ গত ২ বছর ধরে একেবারেই নিভৃতে কাজ করছি। সিলেটের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উদ্যোগেই আমরা চেষ্টা করি। একই সঙ্গে বিরুলিয়ার নিরক্ষরদের বিনা খরচে অঙ্কন ও সংগীতের শিক্ষাটিও দেওয়া হয়। 

মূলত নিজের পেশাদার কাজের বাইরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আত্মনিয়োগটাই এর মূল উদ্দেশ্য। রবি সংঘের মূল স্লোগান হলো ‘দুঃখে যেন করিতে পারি জয়’। আমরা একটু একটু করেই সকলের সামর্থ ও শক্তি অনুযায়ী পাশে দাঁড়ালেই এই সমাজটাকে বদলে দিতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা