× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ছাত্রকে’ জুতাপেটা করে সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম

রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান

পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন তিনি।

এরপর লোকটির মুখে থাপ্পড় মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।

ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার সমালোচনার মুখে পড়েন গায়ক রাহাত ফতেহ আলী। সমালোচনার মুখে ভিডিওটির ব্যাখ্যাও দেন তিনি।  নতুন একটি ভিডিও দিয়ে এই গায়ক বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজাড় করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।’

ভিডিওতে মার খাওয়া ছাত্রও জানিয়েছেন, তিনি একটি বোতল ভুল জায়গায় রেখেছিলেন, যেটার ভেতরে পবিত্র পানি ছিল। তার ভাষ্য, ‘তিনি (রাহাত) আমার বাবার মতো। আমাকে অনেক ভালোবাসেন। যিনি ওই ভিডিও ছড়িয়েছেন, তিনি আমার গুরুর সম্মানহানির চেষ্টা করছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা