× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের চরিত্রের জন্য কেঁদেছেন কৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:২৪ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

নিজের চরিত্রের জন্য কেঁদেছেন কৃতি

বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী কৃতি স্যানন। ২০২৩ সালটি তার জন্য সবকিছু মিলিয়ে ভালোই কেটেছে। তিনটি সিনেমা মুক্তির পাশাপাশি বিজ্ঞাপন ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সেই ব্যস্ততা নতুন বছরেও চলমান। চলতি বছরে কৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে চার সিনেমা। তার মধ্যে প্রথম সিনেমা ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি।

নতুন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এ সিনেমা নিয়ে বেঙ্গালুরুর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে যান কৃতি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সিনেমাটি নিয়ে প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন। একপর্যায়ে ইমোশনাল হয়ে পড়া কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি এর আগে অসংখ্য গল্পে অভিনয় করেছি। ঐতিহাসিক চরিত্রেও অভিনয় করেছি। তবে গল্পগুলো সেভাবে আমাকে স্পর্শ করেনি। কাজ করেই সন্তুষ্ট হয়েছি। তবে এবারের তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়ার গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। গল্পের শেষে আমিও কেঁদেছি। কারণ সিনেমায় আমার চরিত্রটি একটি রোবটের। যে চরিত্রটি গল্পের শেষে একজন প্রেমিককে মারাত্মক কষ্ট দেবে। সেই কষ্ট সহ্য করার হৃদয় হয়তো তার নেই। সেই কষ্টের কথা ভেবেই আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। আশা করি সিনেমাটি আমার মতো সবাইকে হাসাবে ও কাঁদাবে।’

রোবটের প্রেম নিয়ে নির্মিত এ সিনেমায় কৃতির বিপরীতে অভিনয় করেছেন শহিদ কাপুর। একজন রোবট সায়েন্টিস্টের চরিত্রে দেখা যাবে তাকে। যিনি অবিকল মানুষের মতো দেখতে একটি দুর্দান্ত রোবট তৈরি করেছেন। রোবটের চরিত্রে অভিনয় করছেন কৃতি স্যানন। নিজের তৈরি সেই রোবটেরই প্রেমে পড়েন বিজ্ঞানী শহিদ। শেষ পর্যন্ত কীভাবে একজন মানুষ ও রোবটের প্রেম পরিণতি পেল তা নিয়ে এ ছবির গল্প।

ড্রামা, কমেডি ও রোমান্স ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অমিত জোশি ও অর্ধন শাহ। জিও স্টুডিও এবং ম্যাডক ফিল্মসের প্রযোজনায় অভিনয়ে আরও দেখা যাবে ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়া, রাকেশ বেদি, রাজেশ কুমার, আশিস ভার্মা ও ভূষণ শুক্লাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা