× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াসমিন লাবণ্যের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১২:৪৩ পিএম

ইয়াসমিন লাবণ্যের নতুন গান

ইয়াসমিন লাবণ্য প্রজন্মের একজন সংগীতশিল্পী। গান গাওয়ার পাশাপাশি তিনি উপস্থাপনা নাচেও অনবদ্য। নতুন একটি আধুনিক গান প্রকাশিত হয়েছে তার। গানের শিরোনামশুধু তোমারই ভাবনায়’। গানটি লিখেছেন তমাল বোস। সুর সংগীত করেছেন এএফ সৈকত।

গানের প্রথম কয়েকটি লাইন এমনÑ ‘বৃষ্টিঝরা শ্রাবণ রাতে বিজলি চমকায়, জানালার পাশে একাকী আমি শুধু তোমারই ভাবনায়’। গানটিপ্রিয় গান’ ইউটিউব চ্যানেলে গেল ১৬ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি গানটি নিয়ে। আমাকে যারা চেনেন তারা গানের জন্য বেশ প্রশংসা করছেন। ছাড়া অনেকেই গানটি শুনে বেশ অনুপ্রেরণা দিচ্ছেন। এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার। ধন্যবাদ, কৃতজ্ঞতা গানের গীতিকার, সুরকারের প্রতি আমার জন্য এত সুন্দর একটি গান সৃষ্টির জন্য। আমি যুগের পর যুগ বেঁচে থাকার মতো কিছু গান করে যেতে চাই। ভিউ নিয়ে কখনও ভাবি না।’

ইয়াসমিন লাবণ্য জানান, তিনি বাফা থেকে নজরুল সংগীতে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করার পাশাপাশি এক বছর সালাহ উদ্দিন আহমেদের কাছেও নজরুল সংগীতে তালিম নিয়েছেন। পরে অসিত দের কাছেও তালিম নিয়েছেন।

ইয়াসমিন লাবণ্য প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একজন নৃত্যশিল্পী হিসেবে কর্মরত। তবে উপস্থাপনা তার ভীষণ ভালো লাগে। টিভিতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাও করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা