× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইটারের চরিত্রটি নিয়ে আমি গর্বিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১২:৪০ পিএম

ফাইটারের চরিত্রটি নিয়ে আমি গর্বিত

মুক্তি পেয়েছে নতুন বছরে বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ফাইটার। সিনেমায় প্যাটি চরিত্রে অভিনয় করেছেন বি-টাউনের গ্রিকগড খ্যাত অভিনেতা হৃতিক রোশন। এখানে প্রথমবার তার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আছেন অনিল কাপুরের মতো তারকারা। নানা কারণে আলোচিত সিনেমাটি দর্শকের আগ্রহের তুঙ্গে। এটি আজ মুক্তি পাবে বাংলাদেশেও। ফাইটার মুক্তি প্রসঙ্গে অতি সম্প্রতিবোল বলিউড’- সাক্ষাৎকার দিয়েছেন হৃতিক। প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠকের জন্য অনুবাদ করেছেন মহিউদ্দিন মাহিÑ

ফাইটার সিনেমায় আপনাকে বিমানবাহিনীর অফিসার হিসেবে দেখা যাবে। কোনো বাহিনীর সদস্য চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে বাড়তি চাপ থাকে কি?

আপনারা জানেন আমি এর আগেও ভারতীয় জওয়ানের চরিত্রে অভিনয় করেছি। এবার এয়ারফোর্সের সদস্য চরিত্রে আমাকে দেখতে পাবে দর্শক। এমন চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই আমি গর্ববোধ করি। কারণ এটা আমাদের গর্বের জায়গা। বাস্তব জীবনে ভারতকে বাঁচাতে আমাদের সেনারা যেভাবে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছেন তা আসলে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব না। চরিত্রগুলো করতে গেলে তাদের জীবন সম্পর্কে খুব সীমিত ধারণা পাই। সেই সীমিত ধারণা থেকে আমরা যেটুকু শিক্ষা পাই সেটুকুই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। চরিত্রগুলো করতে আসলেই অনেক চাপ থাকে। এর পরও কোনো ভুল যেন না হয় সে বিষয় লক্ষ রেখেই কাজগুলো আমরা সম্পন্ন করি।


প্রথমবার আপনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করছেন। তিনি একজন গ্লোবাল স্টার। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

দুর্দান্ত। শুধু দীপিকা নন, সবাই দুর্দান্ত অভিনয় করেছেন। অনিল স্যারকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। বেশ কিছু কঠিন দৃশ্য তিনি এতটাই সহজভাবে সম্পন্ন করেছেন যা দেখলে যে-কেউ হাঁ করে তাকিয়ে থাকবে। দীপিকার সম্পর্কে আলাদা করে যদি বলি তাহলে বলব, সে খুবই এনার্জিটিক একজন অভিনেত্রী। তার ফিটনেস, মানসিক শক্তি সবার থেকে স্ট্রং। এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।

 

সিনেমায় বেশ কিছু গান রয়েছে। তার মধ্যে একটি গান শের খুল গ্যায়েতে আপনারা দুজন অসাধারণ নাচ করেছেন। গানটিতে কে বেশি ভালো করেছেন বলে আপনার ধারণা?

আমরা দুজনই অসাধারণ করেছি। এর কারণ হচ্ছে গানটি যারা কোরিওগ্রাফি করেছেন তারা হলেন বস্কো-সিজার। দুজন পারফেক্ট না হওয়া অবধি কখনও কাট বলেন না। তাই আমরা দুজনই ভালো করেছি। তবে হ্যাঁ, দীপকা নাচের স্টেপগুলো খুব সহজেই আয়ত্ত করে ফেলে। আমার একটু সময় লাগে। প্রতিটি স্টেপ সে এতটাই ইজিভাবে করেছে যা দেখে অবাক হয়েছি এবং পরে তাকে প্রশ্ন করতাম, এত সহজভাবে তুমি কীভাবে করো। তার কাছ থেকে অবশ্য মুচকি হাসি ছাড়া কোনো উত্তর পাইনি।

 

প্রতি সিনেমায় আপনি নতুন নতুন চরিত্রে উপস্থিত হয়ে দর্শককে চমকে দেন। ফাইটার দেখেও কি দর্শক চমকে যাবে?

অবশ্যই। কারণ এর আগে আমি এয়ারফোর্সের কোনো চরিত্রে অভিনয় করিনি। তাই দর্শক নতুন এক হৃতিককে দেখবে যে অনেক বেশি চ্যালেঞ্জিং, পরিশ্রমী কঠিন। বাকি গল্প প্রেক্ষাগৃহে দেখতে হবে। বিস্তারিত এখনই বলতে পারছি না। কারণ সিনেমাটি আমি নিজেও মুক্তির আগে দেখিনি।

 

বছর আপনাকে আর কোন সিনেমায় দেখা যাবে?

আমাকে বছর নতুন আর কোনো সিনেমায় দেখা যাবে না। বর্তমানে আমার আসন্ন সিনেমা ফাইটার নিয়ে ব্যস্ত সময় পার করছি। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে। খুব দ্রুতই এর শুটিংয়ে অংশ নেব।

 

অনেক তারকাই তো বছরে দু-তিনটি সিনেমা মুক্তি দিচ্ছেন। আপনার এত কম কেন?

এর ব্যাখ্যা হচ্ছে আমি একটু দীর্ঘ সময় নিয়ে পরিকল্পনা করি। এরপর চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করি। যখন মনে হয় গল্প অনুযায়ী আমার এখন সেরাটি দেওয়ার সময় হয়েছে তখন নির্মাতাকে শুটিংয়ের জন্য সময় নির্ধারণ করতে বলি। এর আগে নির্মাতারা যখন আমাকে গল্প দেন তখনই আমি তাদের বলি, আমাকে সময় দিতে হবে। যার কারণে আমার কাজে একটু দেরি হয়।

 

ফাইটার নিয়ে আপনি কতটা আশাবাদী?

শুধু আমি নই, আমরা গোটা টিম খুবই আশাবাদী। আশা করছি বলিউড দর্শকের জন্য অসাধারণ কিছু উপহার দিতে পেরেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা