× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজ জীবন থেকেই সামান্থাকে ভালোবাসেন বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৮:২৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৯:০৮ পিএম

কলেজ জীবন থেকেই সামান্থাকে ভালোবাসেন বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই নাম বিজয় দেবরকন্ডা ও অভিনেত্রী সামান্থা প্রভু। দক্ষিণের গণ্ডি পেরিয়ে তারা দুজনই এখন বলিউডের পরিচিত মুখ। বিজয় বি-টাউনে সুবিধা করতে না পারলেও সামান্থা এক আইটেম গান দিয়ে নিজের জাত চিনিয়েছেন। এখন দক্ষিণের পাশাপাশি গোটা ভারতেই অনুরাগীর সংখ্যা বেড়ে গেছে। এদিকে সামান্থার অসংখ্য অনুরাগীর মধ্যে অন্যতম একজন বিজয়ও। সামান্থা তার পছন্দের তালিকায় এখন সবার ওপরে।

বিজয় নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সামান্থার প্রতি তার দুর্বলতা ও ভালোবাসার কথা জানিয়েছেন। এবার সেটি প্রকাশ্যে সবার সামনে জাহির করে দিলেন তিনি। সম্প্রতি সামান্থার আসন্ন সিনেমা ‘যশোদার’-এর ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। এরপর থেকেই আলোড়ন তৈরি করা ট্রেলারটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে শুভেচ্ছা ও ভালোবাসা জানান কমরেড খ্যাত এই অভিনেতা। এরপরই শুরু হয় আলোচনা। ট্রেলারটি শেয়ার করে বিজয় লিখেন,  ‘কলেজ জীবন থেকেই সামান্থাকে ভালোবাসি। যদিও সেই সময় অনেকটাই ছোট ছিলাম। এখন তিনি জীবনে যা কিছু করেছেন তার জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই।’ বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দক্ষিণের আরেক তারকা রাশ্মিকা মন্দনার। তবে নানা সময় জাহ্নবী কাপুর ও অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে তার।

এদিকে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) মুক্তি পেতে চলেছে সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘যশোদা’। এই সিনেমায় সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। নারীকেন্দ্রিক এই সিনেমাটি হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি দেওয়া হবে। এটি পরিচালনার দায়িত্বে আছেন দুজন হারিশ নারায়ণ ও কে হরি শঙ্কর। সামান্থা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাম্পাথ রাজ, শাত্রু, দিভা শ্রীপাদা উনি মুকুনদানসহ অনেকে।


প্রবা/এমএএম/এসএস

     

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা