× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৭:১৪ পিএম

১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

গেল ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল। এবার পরিচালক জানালেন নতুন খবর। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।

বন্ধন বিশ্বাস বলেন, ‘১৬ ফেব্রুয়ারি  শুক্রবারে  সিনেমাটি  প্রেক্ষাগৃহে  মুক্তি  দেব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হব বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প দেখবেন বড় পর্দায়।’

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা