× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে হাসান জাহাঙ্গীরের বিজ্ঞাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১০:৫৯ এএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১১:০৮ এএম

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে হাসান জাহাঙ্গীরের বিজ্ঞাপন

ব্যস্ততম নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীর নতুন বিজ্ঞাপন নির্মাণ করলেন। এটি তার ১২১ নম্বর বিজ্ঞাপন। আবরার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ঢাকার পল্টনে।

বিজ্ঞাপন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‌‘ বিজ্ঞাপনের স্টোরিটা অন্যরকম। স্ক্রিপ্ট পছন্দ হয়েছে তাই কাজটি করেছি। হাসান জাহাঙ্গীর আমার প্রিয় ছোট ভাই। ওর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, কাজ করছি অনেক দিন পর। গোছানো কাজ হয়েছে।’

হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি বরাবরই ভালো কিছু কাজ করার চেষ্টা করি। ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যে বিজ্ঞাপনটি নির্মাণ করলাম সেটি দর্শকের মনে দাগ কাটবে বলে আশা করি। কাঞ্চন ভাই খুবই বড় মনের মানুষ। জাঁদরেল অভিনেতা। তার মতো গুণী মানুষের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি।’

ইলিয়াস কাঞ্চন অভিনয়ে নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করে যাচ্ছেন। গেল বছর তার অভিনীতফিরে দেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। নায়িকা রোজিনা পরিচালিত সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। নতুন বছরে তিনি হাজির হবেনঅপারেশন জ্যাকপট’ সিনেমায়।

এদিকে হাসান জাহাঙ্গীর নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনেতা পরিচালক হিসেবে। আসছে ঈদে ওয়েব সিরিজসহ বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। সিনেমা পরিচালনার জন্যও তৈরি হচ্ছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা