× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অন্তর্জাল’ তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

‘অন্তর্জাল’ তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি, ‘অন্তর্জাল’ সিনেমাকে কেন্দ্র করে একটি অনলাইন ফ্যান কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই কুইজের বিজয়ীদের জন্য থাকবে দেশের প্রথম বাংলাদেশি সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমার তারকাদের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ। 

টফিতে সিনেমাটি মুক্তি পাওয়ার পর বিপুল দর্শকপ্রিয়তা লাভ করে। ইতোমধ্যে, এই প্ল্যাটফর্মে সিনেমাটি মাত্র দুই সপ্তাহে ১ কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।  

দেশের চলচ্চিত্রে ‘অন্তর্জাল’ একটি ব্যতিক্রমী গল্প নিয়ে হাজির হয়েছে। এই ছবির গল্পে দেখা যায়, বাংলাদেশি কিছু তরুণ অনলাইনে সক্রিয় একটি অপরাধী চক্রকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন মিম, সিয়াম, সুনেরাহসহ দর্শকপ্রিয় তারকারা।     

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীদের টফি অ্যাপ-এ লগ ইন করে ‘অন্তর্জাল’  সিনেমাটি সম্পূর্ণ উপভোগ করতে হবে ও সিনেমা সম্পর্কিত কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। ১০ ফেব্রুয়ারি এ কুইজ প্রতিযোগিতা শেষে টফি কর্তৃপক্ষ তিনজন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করবেন। 

বিজয়ীরা ‘অন্তর্জাল’ সিনেমার পাঁচজন তারকার সঙ্গে দেখা করার ও বিভিন্ন এক্টিভিটিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।    

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘টফিতে ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তির পর দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। দর্শকদের এই ভালোবাসার প্রতিদান হিসেবে তাদের প্রিয় তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিবে টফি। আমরা আশাবাদী যে, ভবিষ্যতেও দর্শকরা টফির সব আয়োজনের সঙ্গে থাকবেন ও আনন্দের সঙ্গে উপভোগ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা